ঢাকাবুধবার , ৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শ্যামপুরে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ‘ধর্ষণ’

admin
ফেব্রুয়ারি ৮, ২০১৭ ১০:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর শ্যামপুরের মীরহাজিরবাগ এলাকায় ১২ বছরের বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সেলিম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আব্দুর রাজ্জাক।

ধর্ষণের শিকার শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই শিশুর ভাই বাপ্পি জানান, সকালে তারা বাসায় বিভিন্ন কাজে বাহিরে চলে যান। এ সুযোগে পূর্বপরিচিত সেলিম বাসায় কাউকে না দেখে তার প্রতিবন্ধী বোনকে ধর্ষণ করে। এ সময় শিশুর চিৎকার শুনে এলাকার লোকজন সেখানে গিয়ে সেলিমকে আটক করে। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

শ্যামপুর থানার ওসি শেখ মো: আব্দুর রাজ্জাক বলেন, ধর্ষণের শিকার বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও যার বিরুদ্ধে অভিযোগ তাকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।