ঢাকারবিবার , ১৮ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শিক্ষকের জন্য মানবিক আবেদন

admin
আগস্ট ১৮, ২০১৯ ১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লা থেকে রুনা আক্তার রিপা: ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা?’ দুঃখ ভরাক্রান্ত এক বুক আক্ষেপ নিয়ে লিখেছেন ভুপেন হাযারিকা। তার এ গানে প্রতিটি মানুষের হৃদয়ে তুমি আবার ভালোবাসা ও সম্প্রীতি ফিরে দাও।

তারই আহ্বান জানানো হয়েছে। শিক্ষা জীবনের সবচেয়ে ভাল বন্ধু হচ্ছে শিক্ষক। যে বন্ধুর মত করে আমাদের শিক্ষার আলোয়ে আলোকিত করেন। অন্য কথায় তাকে মানুষ গড়ার কারিগরও বলা হয়।

আমি একজন শিক্ষকের কথা বলছি। যে শিক্ষকের রয়েছে হাজার হাজার ছাত্র/ছাত্রী যারা আজ ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব ও বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী।

আজ সেই শিক্ষক অসুস্থ হয়ে দিন কাটাচ্ছেন হাসপাতালে। প্রিয় সেই শিক্ষকের জন্য অর্থ সংগ্রহ করছেন। চাঁন্দপুর মডেল টেকনিক্যাল হাই স্কলের প্রাক্তন ছাত্র / ছাত্রীরা।

চাঁন্দপুর মডেল টেকনিক্যাল হাই স্কুলের প্রাক্তন ছাত্র / ছাত্রীদের মাধ্যমে। সাবেক ছাত্র / ছাত্রীদের পক্ষ থেকে ৯১ ব্যাচের কাজী আমির, ৯৭ ব্যাচের জাহিদুল আলম, শরিফুল আমিন, মাজহারুল ইসলাম মিঠু, ৯৯ ব্যাচের কাজী এনায়েত হোসেন, ২০০০ ব্যাচের নাহিদ হাসান, ০৪ ব্যাচের আশরাফুল, সাকিব এবং ০৯ ব্যাচের মোঃ মাহবুবুর রহমানের তত্ত্বাবধায়নে অত্র স্কলের সাবেক শিক্ষক সবার পরিচিত মুখ নিতাই স্যারের ফুসফুসে ক্ষত ও শ্বাসকষ্টের অসুস্থতায়, স্যারের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চেয়ে সকল সাবেক ছাত্র / ছাত্রীদের কাছে সোশ্যাল মিডিয়া ফেইসবুক সহ বিভিন্ন মাধ্যমে মানবিক সাহায্যের আবেদন করেন।

মানবিক সাহায্যের আবেদনের সারা দেওয়া কিছু সংখ্যক সাবেক ছাত্র / ছাত্রীদের সহযোগিতায় মাধ্যমে ৮৩,৯৬০ টাকা ১ম ধাপের অনুদানে সংগ্রহিত হলে শুক্রবার বিকেলে স্যার (নিতাই স্যারের) বাড়িতে কাজী এনায়েত, কাজী আমির, বাবুল হোসেন ও সাকিব আহমেদ তত্ত্বাবধায়নে ঈদ পরবর্তী সময়ের আনন্দঘন মুহুর্তের স্যাক্রিফাইসের প্রশান্তি অবশেষে পোঁছে দেয়া হয়।

২য় ধাপে অনুদানে সংগ্রহে, মানবিক সাহায্যের আবেদন করে আবার ও অনুদান সংগ্রহের কাজ চলছে। অনুদান সংগ্রহের পর আবার ও নিতাই স্যারের বাড়িতে পৌছানো হবে। যে সকল ছাত্র / ছাত্রীরা স্যার (নিতাই স্যারের) চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, নিম্মক্ত নাম্বারে যোগাযোগ করে বিকাশ / রকেট এর মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে।

বিকাশ / রকেটঃ
01911 019265 (Bkash Personal)
01911 019265-0 (Rocket Personal)
সেন্ড মানির ক্ষেত্রে অবশ্যই আপনার নাম ব্যাচ অথবা নিতাই স্যার এর নাম লিখলেই হবে এবং টাকা পাঠানোর পর কনফার্ম করতে হবে নাম্বার এবং ট্রাঞ্জেকশান আইডি সহ।

টাকা পাবার কিছু সময়ের মধ্যে আমাদের গ্রুপ Ex Students of Chandpur Model Technical High School এ আপডেট করে দেয়া হবে।

এই আবেদনটি সকল সাবেক ছাত্র/ছাত্রীরা শেয়ার করে সকলকে জানানোর জন্য উদ্বার্থ আহবান করা গেলো।

স/এষ্