চমক ডেস্ক : আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ও এর পূর্বের সিরিজসমূহের জন্য দল নির্বাচনের সুবিধার্থে সেরা ৩৫ ক্রিকেটারদের নিয়ে কন্ডিশনিং ক্যাম্পের আয়োজন করেছে বিসিবি।
আগামীকাল রোববার থেকে ক্যাম্পিং শুরু হওয়ার কথা থাকলেও ট্রেনার না আসায় অনিবার্য কারণবশত একদিন পিছিয়ে সেটি সোমবার থেকে শুরু হবে।
জানা গিয়েছে, টাইগারদের মারিও ভিল্লাভারায়নের ব্যক্তিগত কারণে বাংলাদেশে আসতে একদিন দেরি হবে। এদিকে বিশ্বকাপের পর প্রায় সব কোচ ও কোচিং স্টাফদের ছাটাই করেছে বিসিবি। তাই এরকম পরিস্থিতিতে বাধ্য হয়েই ১৮ তারিখের বদলে ১৯ তারিখ ক্যাম্পিং শুরু করছে বিসিবি।
তবে ক্যাম্পিংয়ে ডাক পাওয়া প্রায় সব ক্রিকেটারই ইতোমধ্যে ঢাকায় অবস্থান করছেন। বিশ্রামে থাকায় ক্যাম্পিংয়ে থাকছেন না তামিম ইকবাল। ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও থাকবেন না এই ক্যাম্পে।
স/এষ্

