ঢাকাসোমবার , ১৩ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নবাবগঞ্জে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

admin
মার্চ ১৩, ২০১৭ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নবাবগঞ্জ-দোহার প্রতিনিধি
ঢাকার নবাবগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণে সকলে সচেতনতা বৃদ্ধি এবং ভেজাল ও নকল পণ্যের বিক্রয় বন্ধে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সহযোগীতা চাওয়া হয়।

বাল্য বিবাহ প্রতিরোধ, সরকারী খাল, বিল ও জলাশয়, নদী থেকে মাটি বালু উত্তোলন বন্ধে আইনগত ব্যবস্থা গ্রহন, যানজট নিরসন, মাদক বিক্রি ও সেবনসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধে পদক্ষেপ গ্রহন করা হয়।
এ সময় বক্তারা স্থানীয় সাংসদ সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলামের নেতৃত্বে আইন শৃংখলার সার্বিক উন্নতির চিত্র তুলে ধরেন।

আলোচনায় অংশ গ্রহন করেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহনাজ মিথুন মুন্নী, ওসি মোস্তফা কামাল, কৃষি কর্মকর্তা শহীদুল আমীন, প্রকৌশলী মো.শাহজাহান, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, বক্সনগর ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া, কলাকোপা ইউপি চেয়ারম্যান ও প্রেসক্লাব সভাপতি হাজী ইব্রাহীম খলিল, ঢাকা জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আজহারুল হক প্রমূখ।

স/ এষ্