ঢাকাসোমবার , ১৩ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নবাবগঞ্জে তাতীলীগের সভা অনুষ্ঠিত

admin
মার্চ ১৩, ২০১৭ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

নবাবগঞ্জ-দোহার প্রতিনিধি
ঢাকার নবাবগঞ্জ উপজেলা তাতীলীগের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪ টায় উপজেলা প্রেস ক্লাব হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা তাতীলীগের আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন। এসময় তিনি বলেন বর্তমান সরকারের সময় নবাবগঞ্জে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। কাঁচাপাকা সড়ক সংস্কারসহ নতুন সড়ক ও সেতু তৈরী হয়েছে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তিনি তাতীলীগের জাতীয় সম্মেলন সার্থক করতে নেতাকর্মীদের এক সাথে কাজ করার আহ্বান জানান ।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের সদস্য ওয়াহিদুজ্জামান রনি,এস,এম সাইফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা জালাল উদ্দিন রুমি,স্বেচ্ছাসেবকলীগের উপজেলা সাধারন সম্পাদক মো. দেলয়ার কবির প্রমূখ।

স/ এষ্