ঢাকাশনিবার , ১০ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ছিটকে পড়লেন রুমানা আহমেদ

nayem ahmed
আগস্ট ১০, ২০১৯ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আসছে ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট পেতে আট দলের বাছাইয়ে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

৩১ আগস্ট থেকে শুরু হবে বিশ্বকাপের বাছাই পর্ব, যা চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। বিশ্বকাপ বাছাইয়ে পর্ব অংশগ্রহন করার আগেই বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ।

বাছাইয়ের কঠিন পরীক্ষায় হাঁটুর চোটের কারনে দলের অন্যতম অলরাউন্ডার রুমানা আহমেদকে পাচ্ছে না বাংলাদেশ নারী দল।

রুমানার ইনজুরির বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মহিলা উইংয়ের ম্যানেজার নাজমুল আবেদীন ।

গতকাল (৯ আগস্ট) শুক্রবার সাংবাদিকদের তিনি জানান, হাঁটুর ইনজুরিতে পড়েছেন রুমানা। এখন পুনর্বাসন প্রক্রিয়ায় রাখা হয়েছে তাঁকে। তবে এই চোটের কারণে টুর্নামেন্টে তাঁর অংশগ্রহণ করা হচ্ছে না।

নাজমুল আবেদীন আরো বলেন যেভাবে রুমানা সেরে উঠছে, তাতে আমরা ওকে বিবেচনায় নিতে পারছি না। পুরোপুরি সেরে উঠতে বেশ সময় দরকার। রুমানার মতো ক্রিকেটারকে না পাওয়াটা নিশ্চিতভাবেই অনেক বড় ক্ষতি। মিডলঅর্ডারে আমার ওকে ভীষণ মিস করব।

 

স/এন