রাহুল রাজ : বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশর স্বপ্ন ছিল সেমিফাইনাল খেলা। সেই স্বপ্নে বাঁধা হয় বৃষ্টি। শ্রীলঙ্কার সাথে পয়েন্ট হারায় বাংলাদেশ। আবার সেই বৃষ্টিতেই অন্য দল গুলোর অবস্থাও বেহাল।
আফগানের সাথে দূদান্ত জয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে। আর মাত্র একটি জয় পেলেই সেমি ফাইনালে উঠে যেতে পারে বাংলাদেশ। কারন বাংলাদেশের উপরে আছে ইংল্যান্ড। তাদের পয়েন্ট টেবিল ৮। কিন্তু তাদের এখনো ম্যাচ বাকি ৩টি। আর তিনটি ম্যাচই শক্ত প্রতিপক্ষের বিপক্ষে।
অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ডের শক্তবাধা তাদের অতিক্রম করতে হবে সেমিতে যেতে হলে। অন্য দিকে বাংলাদেশের পয়েন্ট ৭। এখনো ম্যাচ বাকি ২টি। ভারত এবং পাকিস্তানের সাথে ম্যাচের মধ্যে যে কোন একটি ম্যাচে জয় পেলই ৯ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের দৌড় গোড়ায় চলে যাবে মাশরাফির দল।
ভারত এবং পাকিস্তানের সাথে বিশ্বকাপেরই সুখকর স্মৃতী রয়েছে বাংলাদেশের। দু-দলকেই বিশ্বকাপে বাংলাদেশ হারিয়েছে। এবারও সেই স্মৃতী ফিরে এলে স্বপ্নে সেমিফাইনাল আর স্বপ্ন থাকে না।
আফগানিস্তানের সাথে সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সে ডু অর ডাই ম্যাচে আফগানিস্তানকে ৬২ রানে হারিয়ে সেমির আশা টিকিয়ে রাখলো বাংলাদেশ। দুর্দান্ত এ জয়ে পয়েন্ট টেবিলের পাঁচে চলে এসেছে টাইগাররা।
সোমবার রোজ বোলের মাঠে আগে ব্যাট করে মুশফিকের ৮৩ ও সাকিবরের ৫১ রানে ভর করে ৭ উইকেটে ২৬২ রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে সাকিবের ঘূর্ণিতে কুপোকাত হয়ে ৪৭ ওভারেই ২০০ রানে অলআউট হয় আফগানিস্তান। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১০ ওভারে ১ মেডিনে ২৯ রানে ৫ উইকেট নেন সাকিব।
এর ফলে ৭ ম্যাচে ৩ জয় আর ১ ড্র তে ৭ পয়েন্ট নিয়ে আবারো টেবিলের পাঁচে উঠে এসেছে টাইগাররা। সেমি ফাইনালের টিকেট নিশ্চিত করতে পরবর্তী দুই ম্যাচে ভারতও পাকিস্তানের বিপক্ষে অন্তত একটি ম্যাচ জিততে হবে টাইগারদের।
স/এষ্

