ঢাকাবুধবার , ১২ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ওয়ার্নার এর শতকে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

admin
জুন ১২, ২০১৯ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক ।।

টানা দুই ম্যাচ পরিত্যক্ত থাকার পর বল গড়াল মাঠে। অস্ট্রেলিয়ার ওপেনার ফিঞ্চ ব্যাট করেন পাকিস্তানের বিপক্ষে।

টানা দুদিন বৃষ্টিতে ভেসে গেছে বিশ্বকাপের ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচে বল মাঠে গড়ালেও গতকাল মঙ্গলবার বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে টসই হয়নি। আজ বুধবার মাঠে নামল অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা। টনটনের ম্যাচটিতে অবশ্য মাঠে গড়িয়েছে বল।

টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান। আর তাতেই তাণ্ডব শুরু করেন ফিঞ্চ আর ওয়ার্নার। প্রথম ৩৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ তিন উইকেটে ২২৪ রান।

ডেভিড ওয়ার্নার তুলে নিয়েছে নিজের শত রান। আছেন অপরাজিত।

নিজেদের চতুর্থ ম্যাচ খেলছে ফিঞ্চ ও সরফরাজের দল। দুই দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ। তিন ম্যাচে কেবল ভারতের কাছে পরাজিত হয়েছে অস্ট্রেলিয়া। পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়ার অবস্থান এখন চতুর্থ। অন্যদিকে, তিন ম্যাচের একটিতে জয় পেয়েছে পাকিস্তান।

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পরাজিত হয়েছে দলটি, জয় পেয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে। বৃষ্টিতে ভেসে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি। পয়েন্ট তালিকায় পাকিস্তানের অবস্থান এখন অষ্টম।

বিশ্বকাপে এ পর্যন্ত নয়বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে পাঁচবার জয় পেয়েছে অস্ট্রেলিয়া, চারবার জয় পেয়েছে পাকিস্তান।

স/এষ্