ঢাকাবুধবার , ১২ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিশ্বকাপ বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ

admin
জুন ১২, ২০১৯ ১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

চমক প্রতিবদেক : লাওসের সাথে ড্র করে কাতার বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ। দুই লেগ মিলিয়ে ১-০ গোলে এগিয়ে থাকায় পরের রাউন্ড নিশ্চিত করলো বাংলাদেশ ফুটবল দল।

২০২২ সালে কাতার বিশ্বকাপের এশিয়ার বাছাইপর্বের দ্বিতীয় পর্বে উঠতে ড্রই যথেষ্ট ছিলো বাংলাদেশের জন্য। ঘরের মাঠে হাড্ডাহাড্ডি লড়াই শেষে গোলশূন্য ড্র তে শেষ হয় আজকের ম্যাচ। ফলে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মুখোমুখি হয় দুই দল। প্রথম পর্বে লাওসের মাঠে রবিউল হাসানের একমাত্র গোলে জিতেছিল বাংলাদেশ। আজ গোলশূন্য ড্রয়ে দ্বিতীয় লেগ শেষ হয়। ফলে দুই লেগে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে উঠে বাংলাদেশ।

স/এষ্