ঢাকাশুক্রবার , ৭ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যে পরিকল্পনায় কাল মাঠে নামবে বাংলাদেশ- ইংল্যান্ড

admin
জুন ৭, ২০১৯ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

রাহুল রাজ : বাংলাদেশ বা টিম টাইগার এখন যে কোন দেশের জন্য হুমকি। হারতে হারতে কোন রকমে জয় নিজেদের করেছে নিউজিল্যান্ড। অন্য দিকে প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাঘের গর্জণে পুরো বিশ্বকে বুকে কাপন ধরিয়ে দিয়েছে টিম টাইগার। কাল (৮ জুন ) স্বাগতিক ইংল্যান্ড মুখোমুখি হবে বাংলাদেশের।

বাংলাদেশ বর্তমানে এমন এক আত্মবিশ্বাসি দল, যাদের বিপক্ষে মাঠে নামতে বিশ্বের যে কোন দলের ঘাম ঝরানো হোম ওয়ার্ক করতে হয়। সেই ধারাবাহিকতা থেকে পিছিয়ে নেই ইংল্যান্ড।

বাংলাদেশের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে পুরো বোলিং শক্তির সদ্ব্যবহার করতে চায় ইংলিশ ম্যানেজমেন্ট। তাইতো বোলিং এট্যাকে পাঁচজন পেসার নিয়ে মাঠে নামছে মরগ্যানরা।

বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে মোট তিনবার দেখা হয়েছে ইংল্যান্ডের। এই তিন ম্যাচের দু’টিতে জিতেছে টিম টাইগার আর মাত্র একটিতে জয় থ্রি লায়ন্সদের।

বাংলাদেশের বিপক্ষে শনিবার (৮ জুন) কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে খেলতে নামবে ইংল্যান্ড। আর বাংলাদেশের পেস বল খেলার দুর্বলতার কথা মাথায় রেখেই দল দাঁড় করাচ্ছে তারা। নিয়মিত চার পেসারের সাথে যোগ হতে পারে বাড়তি আরও এক পেসার।

বাংলাদেশের বিপক্ষে পাঁচ পেসার খেলানোর জোরালো সম্ভবনা আছে ইংলিশদের। দলের সাথে যোগ হতে পারে পেসার লিয়াম প্লাঙ্কিট। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। কারণ শর্ট বল খেলতে না পারা পাকিস্তানি ব্যাটসম্যানদের বিপক্ষে লাইন লেন্থ ধরে বল করা প্লাঙ্কিটকে খেলাতে চাননি কোচ আর অধিনায়ক।

এদিকে, পরিসংখ্যানে ইংল্যান্ড থেকে এগিয়ে বাংলাদেশ। বর্তমানে উভয় দলই দুই ম্যাচ খেলে এক ম্যাচ জিতে ও এক ম্যাচ হেরে সমান অবস্থানে রয়েছে। এই ম্যাচ শেষে দুই দলের এই সমতাটা টাই না হলে আর থাকছে না৷ তবে এই ম্যাচের কিছু প্রভাবকের কথা বিবেচনা করে বাংলাদেশকে ইংল্যান্ড থেকে এগিয়ে রাখা যায়।

সোফিয়া গার্ডেন স্টেডিয়ামটি বাংলাদেশের জন্য বেশ স্মৃতিময়। ২০০৫ সালে এই মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ইতিহাস রচনা করেছিলো বাংলাদেশ। ঐ জয়টিই ছিলো অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। বাংলাদেশ এর বারো বছর পর এবং দুই বছর আগে আবারো চ্যাম্পিয়ন্স ট্রফিতেই এই মাঠে খেলতে নেমেছিলো। এবার বাংলাদেশের প্রতিপক্ষ ছিলো নিউজিল্যান্ড। এই ম্যাচে ৩৬ রানেই ৪ উইকেট হারানোর পর সাকিব আল মাহমুদউল্লাহর স্বপ্নীল জুটির পর ৪ উইকেটে জয় পেয়েছিলো বাংলাদেশ। অর্থাৎ এই মাঠে বাংলাদেশের সাফল্যের হার ১০০%।

অন্যদিকে, ইংল্যান্ড এই মাঠে ১৩ ম্যাচ খেলে ৭টিতে জয় এবং একটিতে হেরেছে৷ সাফল্যের হার ৫৫%। ইংল্যান্ডের জন্য সবচেয়ে বেদনাদায়ক ব্যাপার হলো তারা গত দুই বিশ্বকাপেই বাংলাদেশের কাছে হেরেছে৷ আর গতবার তো হেরে বিদায়ই নিয়েছে বিশ্বকাপ থেকে৷ তবে ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে ঐ হারটাই তাদেরকে ধ্বংসস্তুপ থেকে স্বর্ণচূড়ায় নিয়ে এসেছে৷ ওয়ানডে র‌্যাকিংয়ের বর্তমানে শীর্ষস্থানে আছে ইংলিশ নয়। আর তাই বিশ্বকাপের হট ফেবারিট দলও তারা। তবে শেষ পাঁচবারের দেখায় বাংলাদেশ থেকে এগিয়ে আছে তারা। শেষ পাঁচ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ২টিতে এবং ইংলিশরা পেয়েছে বাকি তিনটিতেই।

তবে এই বিশ্বকাপ জানান দিচ্ছে কেউই এবার ফেবারিট নয়। কারণ, গত ম্যাচে পাকিস্তানের কাছে বিস্ময়করভাবে হেরে গিয়েছে ইংলিশরা। আর বাংলাদেশও গত দুই ম্যাচে বাঘের মতোই লড়াই করেছে। গুগলে আইসিসির ম্যাচ প্রেডিকশন বলছে বাংলাদেশের জয়ের সম্ভাবনা মাত্র ১৫%। মাশরাফিরা পারবেন তো এই পরিসংখ্যানকে ধুলোয় মিশিয়ে দিতে?

স/রা