ঢাকারবিবার , ২৬ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রোযা রেখেই বিশ্বকাপ খেলবেন টাইগাররা!

admin
মে ২৬, ২০১৯ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

চমক ডেস্ক : বিশ্বের অন্যান্য দেশের মতো ইংল্যান্ডেও শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। সেখানে এবার গ্রীষ্মকালে রোজা হচ্ছে। প্রায় ১৭ ঘণ্টা সব ধরনের খাবার, পানাহার ও অনাচার থেকে সংযত থাকতে হবে দেশটির ধর্মপ্রাণ মুসলমানদের।

বিশ্বকাপ খেলতে সেখানে অবস্থান করছেন বাংলাদেশের ক্রিকেটারেরা। স্বাভাবিকভাবেই খেলার মধ্যে থাকতে হবে। সিরিজের সব ম্যাচই স্থানীয় সময় অনুযায়ী দিনে। রোজার উপবাস নিয়ে শারীরিক শক্তির খেলা ক্রিকেট স্বভাবতই কঠিন। তো এ অবস্থার মধ্যে কীভাবে খেলবেন মাশরাফিরা?

এ ব্যাপারে কেমন কিছু জানা না গেলেও এর আগে ত্রিদেশীয় সিরিজের সময় টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা বলেন, খেলার দিন অনেক ক্রিকেটার রোজা রাখবেন না। তবে এদিন দলের মুসলিম ক্রিকেটারেরা তা না রাখলেও অন্যান্য দিন রাখবেন। রোজা রেখেই চলবে কঠোর অনুশীলন।

তিনি বলেন, আমরা মুসলিম, আমাদের জন্য রোজা খুবই গুরুত্বপূর্ণ। সবাই রোজা থাকবেন। খেলার দিন হয়তো কেউ থাকতে পারবেন না।

ইউরোপে রোজায় উপোষ করতে হয় উপমহাদেশের চেয়েও অনেক বেশি সময়। সেটি উল্লেখ করে মাশরাফি বলেন, ১৭-১৮ ঘণ্টা রোজা রেখে খেলা খুব কঠিন। অন্যান্য দিনে সবাই রোজা রাখবেন ইনশাআল্লাহ্‌।

মাশরাফির এ কথা থেকে বুঝা যায় বিশ্বকাপেও রোযা রেখেও খেলবেন ক্রিকেটাররা। রোযা যেহেতু মানুষের ব্যক্তিগত বিষয় সেক্ষেত্রে কেউ রোযা না ও থাকতে পারেন।

স/এষ্