রাহুল রাজ: ফুরফুরে মেজাজ বলেতে আসলে কি বোঝায়? এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশ টিমকে দেখিয়ে দিতে হবে সবাইকে। ওয়েস্ট ইন্ডিজের সাথে ৩০ বল বাকি থাকতে ৮ উইকেটের জয় তুলে বর্তমানে টাইগার টিম আছে সত্যি ফুরফুরে মেজাজ।
বিশ্বকাপের আগে চূড়ান্ত মহড়ায় ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচ জিতে আগামীকাল বৃহস্পতিবার (৯ মে) স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকাল ৩:৪৫ মিনিটে।
প্রচন্ড ঠান্ডাকে কাবু করে প্রতিপক্ষ ওয়েষ্ট ইন্ডিজকে ঘাম ঝরিয়েছে বাংলাদেশ। ওয়েষ্ট ইন্ডিজের ছুড়ে দেওয়া ২৬২ রানের লক্ষ্য খুব সহজে টপকে যায় মাশরাফি বাহিনী।
এই জয়ে বেশ কিছু অসুবিধাও সৃষ্ট হয়েছে। একাদশের সবাই ব্যাটিং অনুশীলন করতে পারে নি। সৃষ্ট হয়েছে লিটন দাসের ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন।
তামিম এবং সৌম্য ১৪৪ রানের জুটিতে একাদশে কোথায় খেলবে লিটন এই প্রশ্ন এখন টাইগার ভক্তদের। লিটনের সুযোগ পেলে সাব্বির রহমানকে নিজের স্থান ছেড়ে দিতে হবে। কারণ মিরাজ প্রথম ম্যাচে টাইট বোলিং করে নিজের স্থান পাঁকা করেছে।
বোলিং করে নিজের ১০ ওভারে ৮৩ রান দিয়ে দারুণ চাপে আছে মোস্তাফিজুর রহমান। সেক্ষেত্রে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিজকে বিশ্রাম দিয়ে রুবেল হোসেনকে একাদশে দেখার সম্ভবনা রয়েছে।
টস অনেক অংশে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে এমনটাই মন্তব্য করেছে ক্রিকেট বিশেষজ্ঞরা। প্রথমে টসে জয় লাভ করলে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করতে চাইবে। কারণ ঠান্ডায় শেষে ফিল্ডিং করতে বেশ বেগ পেতে হবে।
ঘরের মাঠে আয়ারল্যান্ড বেশ শক্তপ্রতিপক্ষ। নিজেদের মাঠ ও আবহাওয়া সম্পর্কে ভাল ধারনা থাকায় সিরিজের দ্বিতীয় ম্যাচ খুব সহজ হবে না বলে মন্তব্য করেছেন অনেকে। শক্তির বিচার এবং বর্তমানের ধারাবাহিকতায় অবশ্য এগিয়ে থাকবে বাংলাদেশ।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা, মেহেদি হাসান মিরাজ এবং রুবেল হোসেন।

