জীবন যুদ্ধে পরাজিত
বাংলাদেশ নামটি লিখতে
কত রক্ত দিতে হয়েছে
প্রাগৈতিহাসিক যুগ থেকে
একাত্তরের ষোল ডিসেম্বর পর্যন্ত
তারপর পেলাম স্বাধীনতা।
কিন্তু অপদেবতার হাতে
সেই পতাকা!কি বিস্ময় না?
আজ বিস্মিত হয় না!
লবণ ভাতের মত হয়ে গেছে-
যখন দেখি ন’মাসী সেই যোদ্ধারা
জীবন যুদ্ধে পরাজিত।
স/শা

