ঢাকাবুধবার , ৮ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিয়াদ

admin
মে ৮, ২০১৯ ২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিয়াদ

সাঈদ ইবনে হানিফ—

ইসলাম কেঁদে বলছে আজ ফিরিয়ে দাও ঈমান
এক হও বলে ছাড়িছে হুঙ্কার বিশ্ব মুসলমান
এই পৃথিবীর আকাশ বাতাস সাগর পাহাড় নদী
তোমারই কারণে আজকে তারা হয়ে গেছে নিরবধি
তোমার কারণে আজকে ধ্বংস কত মুসলিম দেশ
তবুও তুমি জাগলে না তো রয়েছো একই বেশ
তাকিয়ে দেখ মুসলিম জাহান করছে হাহাকার
জাতীর ভাইদের ধ্বংস দেখেও কাঁদে না কি অন্তর
ইসলাম ধ্বংসে ইহুদীদের ঐ আগ্রাসন বার বার
একের পর এক চালিয়ে যাচ্ছে মুসলিম দেশের উপর
র্নিবিচারে হত্যা করছে লাখ কোটি মুসলমান
বিশ্ব মোসলেম ভেবে দেখ আজ কোথায় মোদের স্থান
জাতীর ধ্বংস দেখেও যারা রয়েছে ঘরে বসে
একদিন দেখো তাদের ঘাড়েও পড়বে দেওয়াল খসে
ওদের ডাকে সাড়া দিলো কত মূর্খ বাংলাবাসী
কালিমার ডাকেও দিলোনা সাড়া হায় আরব বাসী
তোমার বুকেতে জন্ম নিলো কোরআনের পয়গাম
তাই নিয়ে ওরা বারে বারে করে সত্যের সংগ্রাম
খুনের দরিয়া দেখেও তোমরা করনী কোন ভয়
পৃথিবীর সেরা ইতিহাস তুমি জগৎ করেছ লয়
লাঞ্চিত আজ বিশ্ব মানব সংকিত পৃথিবী
আকাশ বাতাস কাঁদিয়া কাঁদিয়া চাইছে জবাব দিহি
ঈমানের জোরে তোমরা শাসন করেছ অর্ধ জাহান
আজ কেন তোমরা ঘুমাইয়া বেহুস বাইরে বইয়ে ঝড় তুফান
ঘুমাইয়া কাজা করিলি ফজর তখনও জাগিসনি তুই যখন জোহর
অবহেলা করে কাটালি আছর মাগরিবের ঐ শোন আজান
এশার জামাতে হওরে সামিল থাকতে তোমার মান
কালিমার ডাক দিয়েছে আজই এক হও বিশ্ব মুসলমান।

স/এষ্