ঢাকাবুধবার , ১৬ জানুয়ারি ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা জয়

admin
জানুয়ারি ১৬, ২০১৯ ২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সজীব ওয়াজেদ জয়কে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ওই পদে নিয়োগ দেয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নিজ ক্ষমতাবলে সজীব ওয়াজেদ জয়কে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, এই দায়িত্ব পালনে তিনি প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শ অনুযায়ী কাজ করবেন। এই নিয়োগ খণ্ডকালীন ও অবৈতনিক।

উল্লেখ্য, এর আগেও এই পদে নিয়োগ পেয়েছিলেন জয়।

গতকাল সোমবার প্রধানমন্ত্রীর অন্য পুরনো ৫ জনকে আবারও নিয়োগ দেন। তারা মন্ত্রীর পদ মর্যাদা ও বেতন ভাতা পাবেন। কিন্তু সজিব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর সন্তান হওয়ায় তিনি বিনা বেতনে দায়িত্বপালন করবেন, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারেন প্রধানমন্ত্রী স্বজনপ্রীতি করছে। যার কারণে অন্য উপদেষ্টা নিয়োগ দেওয়ার একদিন পর আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স/এষ্