প্রশ্ন ফাঁস বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তা মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। তিনি বলেন, “আমাদের নির্বাচনী ইশতেহারের ২১ অঙ্গিকারের মধ্যে শিক্ষার মান উন্নত করা অন্যতম। এই চ্যালেঞ্জ সারা বিশ্বে আছে। সেগুলোর জন্য আমরা কাজ করে যাবো। আমরা দুজনেই (শিক্ষা প্রতিমন্ত্রীসহ) সমালোচনা থাকলে গুরুত্ব সহকারে নেবো।”
মঙ্গলবার (৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে নিজ দপ্তরে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “আমরা চেষ্টা করব প্রধানমন্ত্রী যে বিশ্বাস-আস্থা রেখেছেন, তা রক্ষা করতে। সরকারকে জনগণ উজার করে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তারা বিপুল প্রত্যাশা নিয়ে আমাদের ভোট দিয়েছেন। আমরা তা পূরণের চেষ্টা করব।”
“সামনে পরিবর্তনের প্রয়োজন হলে তা করা হবে” বলেও মন্তব্য করেন তিনি।
দিপু মনি বলেন, “আমি এবং উপমন্ত্রী রাজনীতির মানুষ। আমাদের জন্ম রাজনৈতিক পরিবারে। আমরা দলের মধ্যেও সহযোদ্ধা। দলে ভালো টিম। এখানেও সবাইকে নিয়ে টিম হিসেবে কাজ করব। সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে একযোগে কাজ করব। কাজ সঠিকভাবে করতে গেলে সকলের সহায়তা লাগে। আমরা সেই সহায়তা চাই।”
উপমন্ত্রী মুহিবুল হাসার চৌধুরী বলেন, “নির্বাচনের পর প্রধানমন্ত্রী বলেছিলেন, ক্ষমতা না দায়িত্ব। সেই দায়িত্বশীল আচরণ আমরা সবাই করব। ইশতেহার বাস্তবায়নে আমরা কাজ করে যাবো।”
স/এষ্

