স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির জাতীয় শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদ বলেছেন, যারা এতিমের টাকা মেরে খায় তাদের এদেশের জনগন আর ক্ষমতায় চায়না। যারা আগুন দিয়ে ঘুমন্ত মানুষকে পুড়িয়ে মারে তাদের এদেশের জনগন ধিক্কার জানায়। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ স্বনির্ভর দেশে পরিনত হয়েছে। আজ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের পথে রূপ নিয়েছে। এই শোকের মাসে চিৎকার করে বলতে ইচ্ছে করে বঙ্গবন্ধু তুমি দেখে যাও তোমার সোনার বাংলা আজ উন্নত ১০টি দেশের মধ্যে অন্যতম। ঘাতকের দলেরা বঙ্গবন্ধুকে হত্যা করে ভেবেছিল সবশেষ হয়ে গেছে। ওরা ভাবেনি বঙ্গবন্ধু মানে বাংলাদেশ।
রবিবার বিকেলে বন্দর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠিত বন্দর থানা শ্রমিকলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকীকে প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কোমলমতি শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টির প্ায়তারা করে নীল নক্সা নস্যাৎ জামাত-বিএনপির। মানবতার বাতিঘর দেশনেত্রী শেখ হাসিনার সুচারু পদক্ষেপে তা সম্পূর্ণভাবে ভেস্তে গেছে। শিক্ষার্থীদের নিরাপদ সড়ক দাবীর বাস্তবায়ন হয়েছে।
তিনি বলেন,আসন্ন একাদশ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে জননেত্রী শেখ হাসিনার কাছে আওয়ামীলীগের প্রার্থী দেয়ার জোর দাবী জানাচ্ছি। কেননা,দলীয় প্রার্থী না থাকলে দল ধীরে ধীরে নিস্ক্রীয় হয়ে যায়। আমরা দলীয় ব্যানারে মন খুলে নৌকায় মার্কা প্রতিকে ভোট দিতে চাই।
বন্দর থানা শ্রমিকলীগের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের সহসভাপতি মঞ্জুর আলম,শহিদ উল্লাহ,সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,আইন বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন পাঠান,মহানগর শ্রমিকলীগের সভাপতি কাজিম উদ্দিন,সহসভাপতি আলী আহমেদ,বন্দর থানা শ্রমিকলীগের সাধারন সম্পাদক রাফিয়ান আহমেদ,সহ সভাপতি আলী আহাম্মদ,লিয়াকত হোসেন খোকা,সাংগঠনিক সম্পাদক আনোয়ার পারভেজ সুজন,সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল,সমাজ সেবক নুর মোহাম্মদ ব্যংকার,অর্থ সম্পাদক ফরিদ আহমেদ সোহেল,২১নং ওয়ার্ড শ্রমিকলীগ সভাপতি মামুন মিয়া,লিটন মিয়া,নজরুল ইসলাম প্রমূখ।
স/জনী

