ঢাকাশুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নেত্রকোনায় ট্রাকচাপায় দুই ভাই নিহত

admin
ফেব্রুয়ারি ১০, ২০১৭ ৯:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

নেত্রকোনা সদর উপজেলায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার আরোহী দুই সহোদর নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার আমতলা ইউনিয়নের দুগিয়া বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ওয়াহেদ আলী (৫৫) ও তার সহোদর মোসলেম উদ্দিন (৩৮)।

আহতরা হলেন হবি মিয়া, আল-আমিন, পল্টন মিয়া ও অটোরিকশার চালক উজ্জ্বল। তাদের মধ্যে সিএনজিচালক ছাড়া সবাই একই পরিবারের সদস্য বলে জানিয়েছেন স্থানীয়রা। নিহত ও আহত সবাই জেলার আটপাড়া উপজেলার চরমুশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, নিহত দুজন মাটিকাটা শ্রমিকের কাজ করতেন। সদর উপজেলার আটপাড়া থেকে মাটিকাটার জন্য অটোরিকশায় করে নেত্রকোনা আসার পথে দুগিয়া বাজারের কাছে বেপরোয়া গতির একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের চাপায় ওয়াহেদ আলী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরো পাঁচজন।

পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। এরপর গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় পথে মোসলেম উদ্দিন মারা যান।

ওসি আরো জানান, দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে যায়। ট্রাকচালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স/শা