♦ মেহেদী জামান লিজন, কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর এর “নরসুন্দার বাঁকে” উপন্যাসটি একুশে বই মেলার শেষদিনে মোড়ক উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কক্ষে এ উপন্যাসটির মোড়ক উন্মোচিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম, ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান সহ বিভিন্ন অনুষদের ডীন, বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগন।
উপন্যাসটিতে কিশোরগঞ্জ এলাকাজুড়ে বয়ে চলা নরসুন্দা নদীর আশেপাশে বেড়েউঠা এক তরুণের মুক্তিযুদ্ধের প্রগতিশীল চেতনায় দীক্ষিত হয়ে রোমাঞ্চকর কাহিনী আবর্তিত হয়েছে।
স/শা

