জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ও বিএনপি মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দুপুর দেড়টায় জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সোহেল সামাদ এর নিকট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মো. শাহআলম সহ দলীয় নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামীলীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো. গোলাম কিবরিয়া সিকদার।
এছাড়া বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা মো. সাব্বির আহম্মেদ দলীয় নেতা-কর্মীদের নিয়ে দুপুর সাড়ে ১২টায় সহকারী রিটার্নিং অফিসার ও কাঠালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দেন।
আগামী ৬ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিকাল ৫টা পর্যন্ত মাত্র দু’টি মনোনয়নপত্র দাখিল হয়েছে বলে সহকারী রিটার্নিং অফিসার ও কাঠালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন। কাঠালিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ৭৮ হাজার ৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৮ হাজার ৪শ’ ৪৭ এবং নারী ভোটার ৩৯ হাজার ৫ শ’ ৮৬ জন। গত ২০১৬ সনের ৬ অক্টোবর উপজেলা চেয়ারম্যান মো.ফারুক সিকদারের মৃত্যু জনিত কারণে পদটি শূন্য হয়।
স/ এষ্

