ঢাকাশুক্রবার , ১৮ মে ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

‘বিএনপিতে এখন হেরে যাবার ভয়’

admin
মে ১৮, ২০১৮ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বিএনপিতে এখন হেরে যাবার ভয় কাজ করছে। তারা নানা ছলছুতোয় নির্বাচন থেকে সরে যাবার পথ খুঁজছে।

বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (১৮ মে) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে আসা না আসা বিএনপির সিদ্ধান্ত- এ নিয়ে আওয়ামী লীগকে দোষ দিয়ে লাভ নেই। আইনি লড়াই খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ।

তিনি আরও বলেন, বিএনপি নেত্রীর বিরুদ্ধে মামলা আওয়ামী লীগ সরকার দেয়নি- দিয়েছে তত্ত্ববধায়ক সরকার। খালেদা জিয়ার মুক্তির সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

বার কাউন্সিল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের অভিযোগ করেন, সবাই যেখানে এ নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন বলছে সেখানে বিএনপি তা মানছে না।

আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ শক্তিশালী প্রতিদ্বন্দ্বী চায় জানিয়ে তিনি বলেন, নির্বাচনে বিএনপি আসবে কি-না সেটি তাদেরই সিদ্ধান্তের বিষয়।

স/এষ্