যদি সম্ভব হয় নিরবে আমায় দিও
ফখরুল ইসলাম খান
যে কোমল পরশ তুমি দাওনি কখনো কারো
যদি সম্ভব হয় নিরবে আমায় দিও
যে তৃষ্ণায় জেগে আছে বেদনার শরীর
বাকরুদ্ধ মুখে তুমি হাঁসি ফোঁটাও
ক্ষণে ক্ষণে কেন ফিরে আসে বেদনার্ত জীবন
যদি সম্ভব হয় নিরবে আমায় দিও
যাতনার যত পথ ভুলায়ে একবার কাছে এসে
ভালোবাসা বিলায়ও টোলপরা গালের লাবণ্যে একটু হেঁসে
দারুন পিপাসায়……
যদি সম্ভব হয় নিরবে আমায় দিও
যে জীবন ভেঙ্গে ভেঙ্গে অনেক দূঃখের নদী
সে নদীর মাঝি হয়ে আমায় ছুঁয়ে
যা দাওনি কখনো কারো
যদি সম্ভব হয় নিরবে আমায় দিও।
স/মা

