রকিবুল হাসান রকি কুমিল্লা প্রতিনিধি:
গতকাল রবিবার কুমিল্লা নবগঠিত লালমাই উপজেলার বাগমারায় ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য মন্ত্রী নাসিম বিএনপিকে উদ্দেশ্য করে বলেন- সব দলের সম্মতিক্রমে নির্বাচন কমিশন গঠন হয়েছে। যদি সাহস থাকে পালাবেন না। খালি মাঠে খেলতে ভাল লাগেনা। ২০১৯ সালের নির্বাচনে অংশ গ্রহন করুন। নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে। উন্নত দেশগুলোতে সরকারের অধীনে যেভাবে নির্বাচন হয়, তারই ন্যায় বাংলাদেশে শেখ হাসিনার অধীনেই জাতীয় নির্বাচন হবে। এ সময় তিনি আরও বলেন- ২০১৪ সালের নির্বাচনে আওয়ামীলীগ জয় লাভ করায় আজ দেশে স্বাস্থ্য সহ সকল বিভাগ উন্নয়ন ঘটছে। আপনারা জানেন, বিএনপি জামায়াত চেয়েছিল ২০১৪ সালে নির্বাচন যাতে না হয়। তারা ষড়যন্ত্র করে গাড়ীতে আগুন দিয়ে মানুষ পোড়ানোর মত জগন্যতম কাজ করেছে। কিন্তু সে ষড়যন্ত্র বেশী টিকতে পারেনি। মাননীয় প্রধান মন্ত্রী তার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে প্রতিহত করে দেশে শান্তি ফিরিয়ে এনেছেন। বঙ্গবন্ধুর কন্যা বলে কথা। বঙ্গবন্ধু শেখ মুজিবই বাংলাদেশে প্রথম স্বাস্থ্য খাতে উন্নয়নের প্রতি জোর দিয়েছিলেন। যখন বিএনপি জামায়াত ২০০১ সালে ক্ষমতায় আসে, তখন তারা চিকিৎসা খাতের উন্নয়ন বন্ধ করে দেয়। আওয়ামীলীগ সরকার ২০০৮ সালে আবারও ক্ষমতায় এসে চিকিৎসা খাতে উন্নয়ন বাড়ায়। নৌকা মানে উন্নয়ন, আর ধানের শীষ মানে জ্বালাও পোড়াও। আজ গ্রামে গঞ্জে সব জায়গায় চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে এই নবগঠিত লালমাই উপজেলার বাগামারায় ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি চালু করা হল। আপনারা জানেন, বিএনপি – জামায়াত আওয়ামীলীগকে পদœাা সেতু নিয়ে অনেক অপমান করেছে। আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ দেয়া হয়েছিল আজ কানাডার আদালতে তা মিথ্যা প্রমানিত হয়েছে। এখন আমাদের আদালতে নয়, কানাডার আদালতে বলেছে, বিএনপি একটি সন্ত্রাসী দল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বিগ্রেডিয়ার জেনারেল মহিব, স্বাস্থ্য বিভাগের মহা পরিচালক আবুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম, কুমিল্লা জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, কুমিল্লা সিভিল সার্জন- মুজিবুর রহমান, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, সদর দক্ষিণ মডেল থানা ইনচার্জ (ওসি) নজরু ইসলাম, সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবদুল মালেক বি.কম সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
স/শা

