ঢাকাশনিবার , ৭ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

” বন্ধুত্ব ইদানীং, বন্ধুত্ব আজকাল “

admin
এপ্রিল ৭, ২০১৮ ১২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

” বন্ধুত্ব ইদানীং, বন্ধুত্ব আজকাল “
– সোমেশ্বর দেব সরকার।

বন্ধুত্ব আজ বড় সহজ এক নাম…..
বন্ধুত্ব আজ যেন দু’টাকার চ্যুইংগাম ||

বন্ধুত্ব আজ যেন জাস্ট হাত বাড়ালে….
খসে পড়া চুনকাম কাছে গিয়ে দাঁড়ালে ||

বন্ধুত্ব খুঁজে ফিরি আমাতে তোমাতে….
বন্ধুত্ব খুঁজে ফিরি কংক্রিট দেওয়ালে ||

আজ যেন বন্ধুত্ব স্বার্থের ঘাস…..
মনে হয় রঙিন, তবু ঘোলাটে আকাশ ||

শুধু যদি খসে যায় পান থেকে চুন….
বন্ধুত্ব কি জিনিষ, ব্যস হয়ে যায় খুন ||

বন্ধুত্ব মাথা কুটে স্বার্থের আড়ালে…..
বন্ধু কে জানা যায়, রাস্তায় দাঁড়ালে ||

আমি তুমি বন্ধুত্ব, স্রেফ এক নাম…..
টেবিলের কোণে রাখা এক পেয়ালা জাম ||

নেশা যদি চড়ে তবু রাতভর চলে…..
ভোরের আলোতে হেসে গুডবাই বলে ||

বস্তুত, নিঃস্বার্থ বন্ধুত্ব খুঁজে পাওয়া
আজ যে বড়ই দুষ্কর….
আমরা বোকা, তাই ডোবাকে ভাবি
অনিন্দ্য সুন্দর পুষ্কর ||

#দেব*?