ঢাকামঙ্গলবার , ৩ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পয়লা বৈশাখে ব্যাগ বহন করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

admin
এপ্রিল ৩, ২০১৮ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

পয়লা বৈশাখে রমনা বটমূল ও আশপাশ এলাকায় ইভটিজিং প্রতিরোধে বিশেষ টিম থাকবে। মঙ্গল শোভাযাত্রা ঘিরে থাকবে র‌্যাব সদস্যরা। এসময় ব্যাগ ও ধাতব পদার্থ বহন করা যাবে না। পরা যাবে না মুখোশও। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার সচিবালয়ের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মুখোশ পরা না গেলেও হাতে প্ল্যাকাড হিসাবে রাখা যাবে। তবে ভুভুজেলা বাজানো যাবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন স্থানে থাকবে ভ্রাম্যমাণ আদালত।

তিনি আরও বলেন, নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা বটমূল ও উন্মুক্ত স্থানে বিকাল ৫টার মধ্যে এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সন্ধ্যা ৭টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এদিন গোটা ঢাকা শহর ও বৈশাখ উপলক্ষে আয়োজিত সব অনুষ্ঠানস্থল সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে। নিরাপত্তা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর কোনও ধরনের আশঙ্কা নেই। তারপরও সার্বিক নিরাপত্তার স্বার্থে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

অপর এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডাক্তারদের দেওয়া প্রতিবেদন অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সরকার ব্যবস্থা গ্রহণ করবে।

স/এষ্