ঢাকামঙ্গলবার , ২৭ মার্চ ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

২৯ মার্চ থেকে এইচএসসির কোচিং বন্ধ

admin
মার্চ ২৭, ২০১৮ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এইচএসসির শিক্ষা কার্যক্রম চালানো কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেগুলো ২৯ মার্চ থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৭ মার্চ) এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন জানান, প্রশ্নপত্র ফাঁস রোধে ও পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বেশ কিছু সিদ্ধান্তের বিষয়ে মঙ্গলবার আদেশ জারি হবে।

প্রসঙ্গত, রোববার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এইচএসসি পরীক্ষার নিরাপত্তা-সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সেখানে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন সাংবাদিকদের জানান_ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে নির্ধারণ হবে কোন সেটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে একাধিক প্রশ্নের সেট প্যাকেটে ভর্তি অবস্থায় কেন্দ্রে পৌঁছাবে।

সচিব বলেন, এর আগে কোনো কারণে প্যাকেট খোলার প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ২ এপ্রিল শুরু হবে। চলবে ১৩ মে পর্যন্ত। ১ এপ্রিল সরকারি ছুটি হওয়ায় একদিন পিছিয়ে পরীক্ষার রুটিন তৈরি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসির প্রায় প্রতিটি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। ফলে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় শিক্ষা মন্ত্রণালয়কে। সংসদে শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি ওঠে।

আগামী ২ এপ্রিল থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার তাই বাড়তি সতর্কতা অবলম্বন করছে সরকার।

স/এষ্