ঢাকারবিবার , ২৫ মার্চ ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গাজীপুর সনাকের আয়োজনে বিশ্ব পানি দিবস অনুষ্ঠিত

admin
মার্চ ২৫, ২০১৮ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

নোঈম ইসলাম : ২২ মার্চ বিশ্ব পানি দিবনে উদযাপন উপলক্ষে ‘কার্যকর জলবায়ু অভিযোজনে চাই পানি খাতে শুদ্ধাচার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি (সনাক)-গাজীপুরের আয়োজনে ও ভাষা শহীদ কলেজ এর সার্বিক সহযোগিতায় আজ ২৫ মার্চ ২০১৮ ভাষা শহীদ কলেজে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, দুর্নীতিবিরোধী শপথ পাঠ ও ভিডিও ড্রামা প্রদর্শন এর আয়োজন করে।

সনাক সহ-সভাপতি ও উক্ত কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্বজন সদস্য ও অধ্যক্ষ, আলেকজান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ- মোরশেদা বেগম, স্বজন সদস্য রুহুল কুদ্দুছ মিলু, আনিসুর রহমান আজাদ, মো. আনোয়ার হোসেন, কলেজের প্রভাষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও ইয়েস-ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ। আলোচনায় অংশগ্রহণ করেন আরজিনা আক্তার, প্রভাষক, বাংলা, মাহবুবুর রহমান তামিম, রেক্টর, মোরশেদা বেগম, আনিসুর রহমান আজাদ।

আলোচনায় বলা হয়, বাংলাদেশের প্রাকৃতিক জলাধারের প্রায় ৭০% অবৈধভাবে দখল এবং এর পাশাপাশি দ্রুত বর্ধনশীল জনসংখ্যা, অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়ন, অপরিকল্পিত পানি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এ সবকিছুই বাংলাদেশের পানিখাতে সমস্যা বৃদ্ধির অন্যতম কারণ।

এ করাণে সচেতনতা ও সরকারের আইন প্রয়োগের বিকল্প নাই। বক্তাগণ ভবিষ্যতে সুপেয় পানি সংরক্ষণের বিষয়ে জোর দেন। টিআইবি’র সুপারিশের কথা উল্লেখ করে বলা হয়, পানিসম্পদ খাতের সংশ্লিষ্ট আইন পরিমার্জন করা, পানিসম্পদ খাতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও বিপদাপন্নতা যথাযথভাবে যাচাই করে শুধুমাত্র তার ভিত্তিতে, রাজনৈতিক বা অন্য সব প্রভাবমুক্ত হয়ে প্রকল্প অনুমোদন করা, পানিসম্পদ খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিরসনে কার্যকর জবাবদিহিতা পদ্ধতি প্রতিষ্ঠা করা ইত্যাদি বিষয়ে সরকারকে উদ্যোগ নিতে হবে।

আলোচনা শেষে দুর্নীতিবিরোধী শপথ পাঠ, কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ভিডিও ড্রামা প্রদর্শন করা হয়।

স/এষ্