ঢাকাশুক্রবার , ২৩ মার্চ ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কিছু ভুলে উন্নয়ন ম্লান হবে না: কাদের

admin
মার্চ ২৩, ২০১৮ ২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কিছু ভুল আছে। এসব ভুল থাকলেও সরকারের উন্নয়নের কৃতিত্ব ম্লান হবে না।

বৃহস্পতিবার (২২ মার্চ) বিকেলে নরসিংদীর মোসলেহ্ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে এক জনসভায় কাদের এ কথা বলেন।

জাতিসংঘ কর্তৃক বাংলাদেশকে উন্নয়নশীল দেশের স্বীকৃতিপত্র দেয়ার কথা উল্লেখ করে কাদের বলেন, বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচেয়ে গরিব দেশ ছিল। দুর্ভিক্ষের দেশ ছিল। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নয়নশীল দেশ এখন বাংলাদেশ। দেশ এগিয়ে যাচ্ছে।

দলের নেতা-কর্মীদেরকে জনগণের সঙ্গে ভালো আচরণ করার তাগাদা দিয়ে কাদের বলেন, কোনো বিশৃঙ্খলা করা যাবে না। যারা আচরণ খারাপ করবে তাদের আওয়ামী লীগে থাকার দরকার নেই।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, মুকুল বোস, দলের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জামান, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রিয়াজুল কবির কাউসার, সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক প্রমুখ এ সময় বক্তব্য দেন।

স/এষ্