ধামরাই (ঢাকা) থেকে মো: মাসুদ সরদার:
শীতকালে গ্রাম-বাংলার ঐতিহ্য অতিথি আপ্যায়নের এক অনন্য নাম পিঠা। শতরকমের পিঠার সাথে পরিচিত না হলেও পছন্দ করে না এমন মানুষ খুজে পাওয়া দুঃস্কর।
গতকাল বৃহস্প্রতিবার সমাজ ও জাতী গঠন (সজাগ) নামের একটি বেসরকারী সংগঠন উপজেলার কালামপুরে প্রধান সেন্টারে এ পিঠা উৎসব প্রদর্শনীর আয়োজন করে।
সজাগের কর্মকর্তা-কর্মচারীরা তাদের নিজ নিজ কর্মএলাকার অফিস থেকে এ পিঠা তৈরী করা হয়। পরে সজাগের প্রধান সেন্টারের হলরুমে প্রায় শতাধীক রকমের তৈরীকৃত পিঠা প্রদর্শন করা হয়।
পিঠা উৎসবে আসা অনেক অতিথি অবাক হয়ে পড়ে হরেক রকমের পিঠার আয়োজন দেখে। অনেকেই এসকল পিঠার সাথে কখনো পরিচিত ছিল না। প্রদর্শীত পিঠার সাথে অতিথিদের পরিচয় করিয়ে দেয়া হয়। সেইসাথে পিঠার স্বাদ নিতেও খেতে দেয়া হয়।
এব্যাপারে সজাগের পরিচালক আব্দুল মতিন বলেন, এসব পিঠা আমার সংগঠনের সদস্যরা তৈরী করেছে। আগামীতে আরো বড় করে এ পিঠা উৎসব পালন করা হবে।
স/ এষ্

