ঢাকাশনিবার , ৩ মার্চ ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিলায় আলোর কিরণ


মার্চ ৩, ২০১৮ ৮:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিলায় আলোর কিরণ
-মো. আলী আশরাফ খান

তুমি দীর্ঘতম দুর্গম পথ পেরিয়ে
যে বৃক্ষের ছায়াতলে এসে পৌঁছলে,
যার সুশীতল মায়াময় বায়ুতে ভুলে গেলে
ক্ষত-বিক্ষত যন্ত্রণাময় আবরণ।

ওই পথের বাঁকে শুষ্ক বালুকাময় ভূমে
বপিত প্রাণের পরিচর্যায় ফুটেছিল যে ফুল,
সুবাসে মৌতাত তুমি ভাবনি একবার
কে মরুপ্রান্তরে অসাধ্যকে করেছেন সাধন;
যে যেমন ফুল ছিঁড়ে করছ আঘাত যখন তখন!

আহ! পুষ্পবাগেরও নেই কোন শাসন-বারণ
তবুও বোধদয় হয়নি এ অবস্থানের অবদান
কোন এক সাধকের অবিরাম চেষ্টার ফসল।
যে ভাবের সাধক করেছে অসংখ্য বাগান সৃজন
সে কেবল-ই পেয়েছে অবহেলা-অনাদর
তবুও সে ক্ষুধিত-তৃষ্ণার্তদের বিলায় আলোর কিরণ।

স/মা