ঢাকাবৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

চরকেওয়ারে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরহেদ উদ্ধার

admin
ফেব্রুয়ারি ৯, ২০১৭ ৯:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের মুন্সীরহাট টু চরডুমুরিয়া সড়কের ভিটি হোগলাকান্দি গ্রামের লোহার ব্রিজ সংলগ্ন রাস্তার পাশে আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় (৫০) অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮ টার দিয়ে স্থানীয়রা রাস্তার পাশে আম গাছের সঙ্গে গলায় গামছা প্যাচানো অবস্থায় লাশটি ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি গাছ থেকে নামিয়ে থানায় নিয়ে আসে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি তদন্ত মো: মফিজুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ গাছ থেকে নামিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসি। নিহতের কোন পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সে হিন্দু ধর্মের এবং প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি আতœ- হত্যা। লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স/ এষ্