হৃদয় কাছে এসেছিল
ফখরুল ইসলাম খান
বহুকাল ধরে তোমাকে খুঁজে চলেছি
দ্রুতগামী রাস্তা আর মন্থর ফুটপাতে
কোন ভিড় জনতায় চোখ ঘুরাই
যদি তোমায় খুঁজে পাই।
অপেক্ষায় কোনদিন ব্যবহৃত হয়নি যে মন
কোথায় হারিয়ে দূর অজানায়—–
বেণীবাঁধা ইশকুলে সকালের স্মৃতি নিয়ে
এখনো জেগে থাকা
ভালোবাসার শব্দ,
কিছু উপহার আর কিছু বিনিময়
নগণ্য ভেবে ফেলে দিওনা।
মন তোমার যথাযথ আছে কি আগের মতন
তোমার কথা স্মরণে কেঁপে ওঠে আগের মতন
দু’হাতে কুয়াশা ঠেলে
চুপিসারে কাছে আসা
মনের ভেতর মমতার বাসা বেঁধেছিল
তাই সুনসান হৃদয় কাছে এসেছিল।

