ঢাকাশনিবার , ১০ ফেব্রুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আমার গাঁ

admin
ফেব্রুয়ারি ১০, ২০১৮ ২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

আমার গাঁ

—লিপি আক্তার লিজা

বাংলাদেশের উত্তর কোণে
আমার গাঁয়ের বাস,
সবুজ শ্যামল গাছ আর
শিশির ভেজা ঘাস।

ছড়িয়ে আছে সারা গাঁয়ে
নানা প্রকার ফসল,
যেমনি তাঁতি বুনেছে
মায়ের শাড়ির আঁচল।

গ্রীষ্ম এল কৃষক ভায়ে
ভির জমায় মাঠে,
সোনালি মুদ্রা খুঁজে দেয়
ধান আর পাটে।

শরতের নীলাকাশে
লক্ষ তারার মেলা
লুকোচুরি খেলে যেনো
সাদা মেঘের ভেলা।

বসন্তে গাঁয়ের বধূ
ফুলে বানায় মালা,
হাঁটতে গাঁয়ের মেঠোপথে
উড়ায় শুভ্র ধুলা।

না এলে জুরাবে না
শুনে লোক গান,
যেথায় যাই ফিরে আসি
ভালোবাসার টানে।

স/এষ্