– সোমেশ্বর দেব* সরকার।
হুমমমম, আবার সেই মিঠে বিষণ্ণতা!
বুকের কোনো কোণে, কোথাও চিনচিনে একটা ব্যথা…
তুমি কি বোঝো, কমলিকা !?!
বোঝো, এ পোড়া মনের ব্যথা !?
কোনোদিনও কি বুঝতে পারলে ?
নাকি আদৌ বুঝতে চেয়েছিলে, এ মনের কথা !?
জানো, এখনও আমি তোমায় নিয়ে ভাবি,
ভাবের ঘোরে কত কথা, কথা হাসি,
কত চিঠি, লেখা হয়ে যায় এক লহমায় !!
এই তো, আজ এখন যেমন একটা লিখছি।
ইচ্ছে করেনা জানো, তবু মন কেন জানি,
ঐ দূর শূন্যে তারাভরা আকাশে চেয়ে রয়!
এখনও তোমায় খোঁজে আমার এ’দুটি চাতক আঁখি !!
হাজার তারার ভীড়ে, তুমি হারিয়ে গেছো!
হারিয়ে গেছো তুমি, কমলিকা..!
না জানি…, কোন তারাটি তুমি !!
তুমি কি আদৌ শুনছো…..?
শুনছো কি তুমি, কমলিকা !?!
এ বিষণ্ণ মনের আর্তি…. !!
( ক্রমশঃ…. )
#দেব*
?
স/এষ্

