জেগে ওঠো হে…
মো. আলী আশরাফ খান
সেবকের নামে যারে আমি সঁপে ছিলাম এই সোনার বাংলাদেশ,
হিংস্রতার নেই বাকি তার মাঝে, লুটেপুটে খেয়ে করে নিঃশেষ।
মা-বাবা, ভাই-বোন হারিয়ে আমি পেয়েছিলাম যে রক্তভেজা দেশ,
পদে পদে ভ্রান্ততার বেড়াজালে বন্দি আমি, শান্তির নেই আবেশ।
এভাবে আর কতকাল সইবো আমি নীতিহীনতার ভয়াবহ কর্মযজ্ঞ,
বিবেক আমার দেয়না কেনো আজ সাড়া, বানিয়ে রেখেছে কি অজ্ঞ?
জেগে ওঠো হে…বাংলার আবালবৃদ্ধবণিতা গাইতে মহা সুখের গান,
ঘুমিয়ে থাকার নেই যে আর সময়, পোড়ায়ে তামাম করছে শশ্মান!
নয় মাসের যুদ্ধ পরে, ত্রিশ লক্ষ শহীদের বদৌলতে যে স্বাধিনটি কেনা,
কেমন করে চুপ থাকবিরে তুই, বিবেক কি নেই-হয়েছিস কি কানা?
দেশকে যদি ভালোবাসিসরে তুই, আবার ওই যুদ্ধের জন্য তৈরি হয়
বাঁচা-বাঁচা স্বদেশ-প্রিয় মাতৃকা, অন্ধকার চারদিকে-শকুনের ছায়ায়।
স/এষ্

