—জান্নাতুন নাঈম মনিরা
হয়তো জানো না তুমি
অনেক বদলে গেছি আমি
এখন ছোট খাটো বিষয়গুলি
নিজেই সামলাতে পারি।
এই দিনের প্রতিক্ষায় ছিলাম দীর্ঘদিন
অবাক হচ্ছো না?
হওয়ার ই কথা।
সেদিনের সে ছুড়ে ফেলা মেয়েটি
কি করে আজ এতোটা আত্ননির্ভরশীল।
আমি ছিলাম মালতির ভূমিকায়
আর তুমি নরেশ
উপেক্ষার যন্ত্রণার বিষ কাকে বলে
বুঝেছিলাম আমি হাড়ে হাড়ে।
ভয় পেয়ো না তুমি…
আমি আবার কোন নতূন দাবি নিয়ে আসবোনা
তোমার চোখে তাকিয়ে মাপতে যাবো না
আমার প্রেমের গভীরতা।
শুধু এটুকুই বলতে এলেম
আমি এখন অনেকটাই আত্বনির্ভরশীল।
স/এষ্

