ঢাকাশনিবার , ৬ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজধানীতে ফানুস ওড়ানো নিষিদ্ধ

admin
জানুয়ারি ৬, ২০১৮ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীতে ফানুস ওড়াতে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে নাগরিকদের সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

শনিবার (৬ জানুয়ারি) ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএমপির এই নিষেধাজ্ঞা না মেনে ফানুস ওড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরো জানানো হয়, ইদানীং লক্ষ করা যাচ্ছে যে, কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গা থেকে আকাশে ফানুস উড়িয়ে দিচ্ছে। এসব ফানুসে কেরোসিন দিয়ে জ্বালানো বাতি থাকে। সেগুলো না নিভেই জনবহুল মহানগরীর বিভিন্ন জায়গায় পড়ছে। এতে আগুন লাগাসহ বিভিন্ন ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। মহানগরীতে ফানুস ওড়ানো অব্যাহত রাখলে যেকোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।

এ পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় যেকোনো ধরনের ফানুস ওড়ানো থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এই নিষেধাজ্ঞা না মেনে কেউ ফানুস ওড়ালে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

স/এষ্