ক্ষনিকের অতিথি
– অংকুর
–
রাত্রি তোমার বয়স হয়েছে, তুমি এখন ক্লান্ত
তোমার ভিতরে এখন আর জোৎস্না আলো বিলায় না,
ছড়ায় না শিউলি ফুলের ঘ্রাণ
সর্পেরা মত্য হয় না কামে হাসনাহেনার ছায়ায়,
তুমি যৌবন হারিয়ে এখন বন্ধ্যা,
তোমায় ভেবে লেখে না কবি এখন আর কোন কবিতা,
তুমি ছন্দ হারিয়েছ, হারিয়েছ নিল জোৎস্নার রোমন,
দূর্বা ঘাসের শিশিরও এখন তোমায় আর চায় না
সময় হয়েছে তোমার যাবার,
স্থান করে দেওয়ার অন্য কারো,
তুমি কি এখনও বোঝোনি,
সময় এখন নতুন সূর্য উদিত হওয়ার,
বিদায় হে ক্ষনিকের অতিথি।।
স/এষ্

