ঢাকাবুধবার , ২৯ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

এ কেমন তোমার ভালোবাসা!

admin
নভেম্বর ২৯, ২০১৭ ৯:০১ পূর্বাহ্ণ
Link Copied!

এ কেমন তোমার ভালোবাসা!
মো. আলী আশরাফ খান

হায়রে! এ কেমন তোমার ভালোবাসা!!
যেই তুমি ছিলে একজনের আপনের আপন
শ্রেষ্ঠ পাওয়া বুকের ধন-অমূল্য রতন।
সেই তুমি আজ অকপটে তা করছো অস্বীকার-
ভুলে গেছো অনিন্দ্য সুন্দর মধুময় সব স্মৃতি।

সর্বসময় তোমার ভাবনার বলয়ে ছিল-
যার মায়াময় এক ব্যতিক্রমী প্রতিচ্ছবি,
ওই গর্বীত মানুষটি আজ তোমার হয়েছে পর
আপন করে নিয়েছো দুষ্টু এক প্রতারককে।

বলো তো, এ কেমন তোমার ভালোবাসা-
কেমন-ই বা তোমার মনন-সৃষ্টিশীলতা?
এমনই বুঝি হয় এ যুগের-এ সময়ের ভালোবাসা!
মানুষ কখনও কখনও একে অপরের এতো আপন হয়
আবার ছুঁড়ে ফেলে দেয় গহীন এক অন্ধকারে।

স/মা