ঢাকাশুক্রবার , ২৪ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

অনুরণিত আর্তনাদ

admin
নভেম্বর ২৪, ২০১৭ ১০:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

অনুরণিত আর্তনাদ
জাফর পাঠান

আত্মার কায়াহীন কান দিয়ে চেষ্টা করিলে
অপমৃতদের- গুমট কান্না শুনি অনিলে,
অনুরণিত আর্তনাদ ভাসে- অখিল জুড়ে
বুনন যার- অণুর নিগূঢ় থেকে নিগূঢ়ে।

দেহহীন দেহে ওরা এখনো বেঁচে অস্তিত্বে
ধরার জীবন স্মৃতি- সেটাও আছে কর্তৃত্বে,
বিধাতার বিচার ক্ষেতে- বুনে যায় ফসল
দৃঢ় প্রতিজ্ঞ ওরা- ফল পেয়ে হবে সফল।

স্রষ্টার পাঁকা ধানে কাতেল দিয়ে যাচ্ছে মই
নদে তুলে সুনামি দোল্- ফেলছে হইচই,
জীবিতরা মৃত, প্রাণচাঞ্চল্যের চরাচরে
জ্ঞাত-অজ্ঞাত- অশুভ আতংক ঘরে ঘরে।

ভাবুকেরা ভাবে আর গুমরে গুমরে কাঁদে
ক্ষোভে-দুখে সময় কাটে অপলক নিনাদে,
দিন দিন হচ্ছে ভারি- অপমৃতদের দল
থামছে শান্তির কল্লোল তটিনীর হিল্লোল।

স/মা