আমাকে ভালোবাসতে নয় আবিস্কার করতে শিখো
– সাইদ মাহামুদ
যে দিন আমাকে আর জিজ্ঞাস করে নয়, দেখে বুঝতে পারবে আমি কেমন আছি।
সে দিন বুঝে নিবো তুমি আমাকে ভালোবাসার জন্য গবেষণা করছো।
আমার ভেতর টা যদি না’ই বুঝতে পারো, আমার বাহ্যিক হাসির ভিড়ে কষ্টগুলো যদি না’ই ধরতে পারো।
বুঝে নিব এখনো মন দিয়ে ভালোবাসতে শিখোনি।
আমাকে বুঝতে হবে, বুকের মধ্যে হাজারো না বোধক শব্দের ভেতর এক ধরণের হ্যাঁ বোধক মৌন কথা আছে।
সেই কথা টাকে চিন্তে হবে, তোমার জন্য সব সময় হাজার না’ কথার ভিড়ে ওই একটি হ্যা বোধক কথা ওত পেতে থাকে।
তুমি অভিমানে গা ভাসিয়ে দাও, তাই দেখতে পাও না।
ভেতর টা কেমন উন্মুক্ত ক্রোধের ভীড়ে ওই একটি হ্যা কথা বুঝাকে চায়।
আমার ভেতরটা তোমাকে আবিস্কার কোরতে শিখতে হবে।
অন্য মানুষ গুলের মতো নয় একটু ভিন্ন আঙ্গিকে।
অামার মুখের দিকে তাকালে, আয়নার মতো চকচকে একটা মলিন হাসি দেখবে,বুঝে নিও আমি এখন আর ভালো নেই।
অতি কষ্টে হেসে বলে দিবো এইতো দারুণ খেয়েছি, দারুণ আছি,আসলে এই অতি দারুণের ভেতরে এক ধরনের নিদারুণ আছি।
কথার উল্টো ভাঁজে লুকিয়ে থাকা কষ্ট টুকু চিনতে শেখো।
যে দিন আমাকে দেখে বুঝবে, আমার আর বলতে হবেনা, আমি কেমন আছি।
সেদিন বুঝে নিবো, সত্যি তুমি ভালোবাসো বলেই আমাকে গবেষণা করেছো।
আমার সুখ, দুঃখগুলো আয়ত্ব করেছো।
ভালোবাসো বলেই এক অন্যরকম অাবিস্কার করতে শিখেছো।
স/মা

