ঢাকাশনিবার , ১৮ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শীত এলোরে

admin
নভেম্বর ১৮, ২০১৭ ১২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

শীত এলোরে
–জয়নব জোনাকি

শুকনো পাতা মরমরিয়ে
ডালগুলো সব কড়মড়িয়ে
শীত এলোরে শীত,
ঠক ঠক ঠক কাঁপছে দু’ঠোঁট
নড়ছে দাঁতের ভিত।

শীতের বুড়ি আসলো তেড়ে
বসলো যেনো আসন গেঁড়ে,
গাইছে শীতের গীত
ছেলে বুড়ো সবাই মিলে
রোদের মাঝে চিৎ।

শিশির ঝরা শীতের ভোরে
সকাল বিকাল লড়াই করে
হয় না রোদের জিৎ,
হাঁড় কাঁপানো বাতাস নিয়ে
শীত এলোরে শীত।

স/মা