ঢাকাবৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মশাল

admin
নভেম্বর ১৬, ২০১৭ ৯:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

মশাল

– রুনা লায়লা কাদম্বরী

তুমিই পারো নির্ভীক সাহসী প্রাণে এগিয়ে যেতে
শুভ্র মেঘ হয়ে ঘনকালো অশুভ কে দূরে রাখো।
ঝাপসা হাতছানি গুঁড়িয়ে থেঁতলে দাও;হে বীর
দুষ্টু ভারী সলিলে প্রজাপতি হয়ে উড়তে যেও না
অন্যায়,অবিচার,অত্যাচারে নত নয়;বরং অগ্নি হও ।
মনেরেখ মোমের ন্যায় গলে যাওয়ার জন্য;
জন্মাও নি।বাঁচতে শিখো উঁচুশিরে হে মহীয়ান!
শ্যাওলাজলে আঁছড়ে না পড়ে ;সোজা হয়ে দাঁড়াও
প্লাটর্ফম তৈরি করে নিতে হবে;কেউ দেবে না।
আঁকড়ে ধরো শেষ অবলম্বন ;সেই সোনা মাটিকে
যে মাটি মাকে প্রাণের বিনিময়ে কেনা;কড়ি নয়।
তাঁরা স্বধীনতা দিয়েছে আর তুমিই তার রক্ষক
শোন !এখনি সময় ,ঘুরে দাঁড়াও;হও আগুয়ান।
দশাতী হও;তবে নিজেকে বিসর্জন দিও না;
দুর্গার ন্যায়।বিসর্জন দাও মুখোশধারীদের।
যাদের জন্য বারেবার হোঁচট খাও;পিছু টানছে
হ্যাঁ ,তোমাকেই বলছি-এগিয়ে যাও সম্মুখে।
উজ্জল তারা হয়ে মশাল হাতে আমি দাঁড়িয়ে..

from fb

স/মা