ঢাকাবৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হারামখোর বসন্ত

admin
নভেম্বর ১৬, ২০১৭ ৮:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

হারামখোর বসন্ত
– সাইদ মাহামুদ

গোলাপ যদি পৃথিবীকে নন্দিত করে রাখতো পৃথিবীর বাগিচায় আর কোন ফুল থাকতো না,
সৌন্দর্য্যে কোন বৈচিত্র হতো না।
এমনকি সাদা আর কৃষ্ণ মানুষগুলো ও তাই
আরে হারামখোর বসন্ত তুই কি করে বুঝবি?
আমাদের বেঁচে থাকা আর মৃত্যুর যন্ত্রনা।

এক মুঠো ক্ষুধার যন্ত্রনার মত আমরা ভালো থাকার অভিনয় করি
আর আমাদের আবেগ,ভালোবাসা নিয়ে তোমরা খেলা করো ।
তোমার উৎসর আর আনন্দের ভূবনে কোন ব্যথিত কাতর মানুষের স্থান নেই।

আমরা থাকতে আসিনি এমন কি তোমরা ও না
শুধু জানাতে এসেছি , তোমার সুরম্য অট্টালিকায় ঘ্রাণ নাও আমাদের ঘামের গন্ধ পাবে।
শূন্য হবে অট্টালিকা , পুড়ে যাবে বোধের গম্ভীর্য
খসে যাবে চেতনার মসনাদ
আমরা সেদিন চিৎকার করে বলবো, তুই হারামখোর বসন্ত।

স/মা