মানুষের মন জয় করা কিন্তু সহজ কাজ নয়। শোনা যায় কথায় মন জয় করা যায়। আমাদের আশেপাশে এমন কিছু লোক আছেন সে কথা বললে তার কথা বেশি মানুষ শুনতে চান না, আবার কারও কথা শোনার জন্য দূর থেকেও মানুষ চলে আসেন। কথা দিয়ে মানুষের মন জয় করতে গেলে কয়েকটা উপায় সবসময় খেয়াল রাখতে হবে।
আসুন জেনে নি সে উপায় কি কি –
চোখে চোখ রেখে কথা বলুন: চোখের দিকে তাকিয়ে কথা বললে, আপনার কথার গুরুত্ব বাড়বে। এইভাবে কথা বললে শ্রোতার মনোযোগ আরও বাড়ে। কোনও মিটিংয়ে কথা বলার সময় সবার চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করবেন।
কথা শোনার সময় অন্য কাজ নয়: আপনি যখন কারও কথা শুনবেন, সেই সময় অন্য কাজ করবেন না। কথা শোনার সময় অন্য কাজ করলে উল্টো দিকে থাকা মানুষটি মনে মনে আপনার সম্পর্কে খারাপ ধারণা তৈরি হতে পারে।
কথা বলার সময় কিছু পরিবর্তন আনতে হবে: কথা বলার সময় কিছু বদল আপনাকে কারও মনে জায়গা করে দিতে সাহায্য করবে। উদাহরণ, সামনের মানুষটা আপনাকে যে বিষয় কথা বললেন, সেটা আপনার জানা। যে কোনও কেউ স্বাভাবিকভাবেই বলবেন, আমি জানি। কিন্তু আপনি ওই কথাটা না বলে, বলুন তুমি ঠিক বলেছ। এই সামান্য পরিবর্তন আপনাকে মানুষের মনে জায়গা করে দেবে।
মন খুলে প্রশংসা করুণ: কোন ব্যক্তিকে প্রশংসা করুণ মন খুলে। একটু এদিক-ওদিক হলেই সেটা তোষামোদে পরিণত হবে। কারও সঙ্গে কথা বলার সময় নিজের হাত-পার দিকে খেয়াল রাখবেন। অর্থাৎ কারও মন জয় করতে গেলে শরীরী ভাষাকে ইতিবাচক রাখতে হবে।
কথা কম বলে ভালো শ্রোতা হতে হবে: আপনার সঙ্গে কেউ কথা বললে আগে তার কথা মন দিয়ে শোনার চেষ্টা করুন। কারও মনে জায়গা পেতে গেলে ভাল শ্রোতা হতে হবে। ভাল করে কথা শুনুন। দরকার হলে প্রশ্ন করবেন। কথা ভাল লাগলে প্রশংসা করতে ভুলবেন না।
স/এষ্

