তুমি পবিত্র হও
ফখরুল ইসলাম খান
নিজের মতো করে যে ভুলে যেতে হয়
স্বতঃস্ফূর্ত ভাবে ভুলে যাওয়ার নিয়মে
দেহে ক্রমাগত রোগ জন্মায়___
বেদনার কথাগুলো ভুলে যাই।
বিষাদের স্মৃতিময়তায় বেদনায় নির্বিকায়
আহত অন্তর ভেঙ্গে অবিরাম বিরহী প্লাবন
কতো ছলনার জাল
মায়াবী রূপে শিকার করো চোরের মতন
ঘনঘোর আঁধারে আঁধারে বসবাস
কারো অন্তিম শ্বাসে তুমি ধ্বংস!
তুমি পবিত্র হও
কোন এক রাতে একা নির্জনে
প্রভুর নিকট ক্ষমা চেয়ে
পাপের খোলস বদল করো।
স/মা

