অপেক্ষা!
সুরাইয়া আক্তার
অপেক্ষা সেতো দীর্ঘ আঙ্গিনায় দাঁড়িয়ে থাকা,
সেতো শিশিরের বুকে ষোড়শীর ভালোবাসা!
অপেক্ষা সেতো নির্ঘুম রাতে কবিতার ভালোবাসা,
মনের ভাঁজে ভাঁজে অপেক্ষার প্রত্যাশা!
সেতো কূলভাঙা শব্দের ব্যকুলতা,
রোদ্দুর শেষে একপশলা বৃষ্টি,
অপেক্ষা সেতো আঁচলে মুখঢাকা লজ্জা,
কীএক অদ্ভুত মনেরাখা!!
স/মা

