ভালোবাসি তাই
-ওয়াজ কুরুনী সিদ্দিকী
অামি সবুজ বৃক্ষের কচি পাতার
টিয়ে রং ভালোবাসি ।
তাই ,কেটে এনে বানাইনি অাসবাব ।
অামি ডানামেলে উড়ে যাওয়া পাখির
কলকাকলী কুহুতান ভালোবাসি।
তাই,ধরে এনে বানাইনি কাবাব।
অামি বয়ে চলা নদীর
কুলু কুলু কলতান ভালোবাসি।
তাই ব্যাথার প্রবালে বাধিনি নদীর বুক।
অামি শরতের সুনীল অাকাশ ভালোবাসি
তাই রঙ্গিন চশমায় ঢাকিনি অামার চোখ।
অামি সুরভি মাখা ফুলের
অনুপম মনোলোভা ভালোবাসি।
তাই বৃন্তচ্যুত করে সাজাইনি ফুলদানি।
অামি অামার সমস্ত ভালোলাগার স্রষ্টা
পরম প্রভু অাল্লাহকে ভালোবাসি,
তাই হৃদয়ে মাখিনি শিরকের কালো গ্লানি।
স/মা

