কেউ দেখেনি ভেবে
মো. আলী আশরাফ খান
কষ্টসাগরের পরিমাপ কতটুকু
তুমি কি তা বলতে পারবে?
না পারবে না।
পারলে আমাকে অথৈ সাগরে ভাসিয়ে
দূর সীমানায় যেতে পারতে না।
এখন আমার ছোট্ট এই জীবন তরীর
কতটা সময় পার হয়ে যাবে জলস্্েরাতে
কেউ একবারও দেখেনি ভেবে।
আজ লোনাসিক্ত আঁখিতে নেই দৃষ্টিশক্তি;
দেখি আমি হৃদয় চক্ষুতে-
তোমার ভাবনাহীন জীবন-যাপন…
স/মা

