ঢাকামঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পচন

admin
সেপ্টেম্বর ২৬, ২০১৭ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

পচন
আতিক হেলাল

‘মানবতা’ বাণী শুনি, কোথায় সে মানবতা?
মানবের রূপে দেখি নারকীয় দানবতা।

শিশু কাঁদে ক্ষত নিয়ে, ভয়ার্ত দৃষ্টিতে
‘জীবে দয়া’ কাকে বলে? আছে কোন্ কৃষ্টিতে?

নারী করে হাহাকার পিশাচের ধর্ষণে
সুশীলেরা ব্যস্ত যে শুধু বাণী বর্ষণে।

কেউ করে আহাজারি, কেউ আছে চান্দায়
কেউ করে কূটনীতি ‘বড় কোনো’ ধান্ধায়।

যথারীতি মজা মারে বড় দাদা-বৌদিরা
শরাব আর তেল নিয়ে মৌজ করে সৌদিরা।

মানবতা মার খাবে, মারা যাবে লজ্জায়
তারা তবু শুয়ে থাকে নারী নিয়ে শয্যায়!
সংঘেরা হাঁটে দেখি, যেই দিকে ‘বস্’ যায়

ওরা যেন পচে গেছে অস্থি ও মজ্জায়।

স/মা